নভেম্বর ২০২২ : ক্যালেন্ডার
কবি আহমদ বাসির
স্বপ্নবাজ কবি আহমদ বাসির শিল্প ও সংস্কৃতির ইসলামী করনের একজন দায়ী। মাত্র ৪০ বসন্তে তার কার্যসম্পাদন করে মহান আল্লাহর দরবারে চলে গেছেন। আহমদ বাসির ১৯৮১ সালের ১৫ মার্চ অর্থাৎ বাংলা ১৩৮৭ সনে ১ চৈত্র নোয়াখালী জেলার চাটখিল উপজেলাধীন পশ্চিম দেলিয়াই গ্রামের ঐতিহ্যবাহী ইমান আলী মোল্লাাবাড়ির সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি কবি, ছড়াকার, প্রাবন্ধক, গল্পকার, কথাসাহিত্যিক, আলোচক, সাংবাদিক, গীতিকার, সুরকার, আবৃত্তিকার, বুদ্ধিজীবী, উপস্থাপক, সংগঠক এককথায় সব্যসাচিত ব্যাক্তিত্ব।
আহমদ বাসির দীর্ঘদিন ধরে লেখালিখির সাথে সম্পৃক্ত থাকলেও তার প্রকাশিত বই মাত্র ৩টি কবিতার বই ‘গোপন মাটির বীজতলা’, কিশোর উপন্যাস ‘দীনেশের কালোরাত’ ও কবি মতিউর রহমান মল্লিকের সাক্ষাৎকার’ সম্পাদনা। তার অপ্রকাশিত বইয়ের সংখ্যা অসংখ।
তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক। তিনি বিপরীত উচ্চারণ সাহিত্য সংস্কৃতি সংসদ, অগ্নীবিণা সাহিত্য সংস্কৃতি সংসদ, পরিচয় সাংস্কৃতিক গোষ্ঠী, উৎসঙ্গ এর পরিচালক ছিলেন।
তরুণ এই কবি ২০২০ সালের ১৮ নভেম্বর হৃদক্রিয়া বন্ধ হয়ে মাত্র ৩৯ বছর ৮ মাস ১৬ দিন পৃথিবীতে থেকে বিদায় নেন।
স্বপ্নবাজ কবি আহমদ বাসির যে স্বপ্নবীজ ধারণ করেছে। তার জন্য জীবন অতিবাহিত করেছে। তা থেমে থাকবে না। তার দেখানো পথে তরুণর স্বপ্নবাজরাা সজাগ আছে, তারাই সেই স্বপ্ন সফল করার জন্য সময়ের দিকে ধাবিত হবে। এভাবেই আহমদ বাসিরেরা কেয়ামত পর্যন্ত বেঁচে থাকবে ইনশাআল্লাহ।
আফসার নিজাম
সম্পাদক
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801819515141
🔗 E-MAILL
molakatmagazine@gmail.com
No comments