ঈদের আনন্দ উপভোগ করে চলতে চাই ।। কবি আল মাহমুদ ।। সাক্ষাৎকার গ্রহণ । রেদওয়ানুল হক
রেদওয়ানুল হক : আনন্দ-উৎসব হিসেবে আপনি ঈদকে কীভাবে মূল্যায়ন করেন?
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।।
তোর সোনাদানা বালাখানা সব রাহে লিল্লাহ
দে জাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ।।
: ঈদ নিয়ে আপনার বিশেষ কোনো স্মৃতি আছে কি?
আল মাহমুদ: ঈদ নিয়ে আমার ছোট সময়ের স্মৃতি আছে। ঈদের দিন আমরা ময়দানে ঈদের নামাজ আদায় করতে যেতাম। এখানে ফখরে বাংলা মাওলানা তাজুল ইসলাম সাহেব বয়ান দিতেন। তার বয়ান আমরা খুব মনোযোগ দিয়ে শুনতাম এবং ঈদের আনন্দ উপভোগ করতাম। নামাজ শেষে মুরুব্বিদের কদমবুসি করতাম। সমবয়সীদের সাথে কোলাকুলি করতাম। সকলেই খাবারের জন্য জোর করে তাদের ঘরে নিয়ে যেতো। আমরা ঈদে কোরমা-পোলাউ বেশ মজা করে খেতাম।
No comments