নাসের মাহমুদ’র ছড়া
স্বাধিনতা
পাখি অতো ওড়ো ঘোড়ো
কী হয়েছে কী,
মুক্তিযুদ্ধ যুদ্ধে আমরা
বিজয় পেয়েছি।
বনের হরিণ নাচো কেন,
দৌড়ে কেন চলো,
মুক্তিয়ুদ্ধে আজকে বিজয়
বিশ্বকে তা বলো।
নাছ কেনো লাফাও জলে
কি হয়েছে ভাই?
আজকে আমরা স্বাধিন হলাম
পায়ে শেকল নাই।
ফড়িং তোমার কী হয়েছে?
কী আনন্দে মাতো?
আমরা খুকী স্বাধিন হলাম
নেবে তো হাত পাতো।
নদী কেন ঢেউ এ বাজাও-
জয় বাংলার জয়,
সব হানাদার হেরে গেছে
নেই আর কোন ভয়।
ফুল কেন আজ গন্ধ ছড়াও
মনটা কেন ভালো,
স্বাধিনতার সূর্য এলো
এই দেখো তার আলো।
আলো, বাতাস, গাছের পাতা
সবাই কেনো হাসো।
আকাশে ওই কোন্ পাতাকা-
স্বাধিন হলাম য়ারা ।
মানুষ পাখি বনের প্রাণী
বৃক্ষ লতা যতো,
আজকে আমরা স্বাধিন হলাম
চিরকালের মতো।
……………………………………………
দশটি ছড়া
একটি ছড়া মিষ্টি ছড়া,
দুইটি ছড়া ইষ্টি ছড়া।
তনটি ছড় হাই থটের,
চারটি ছড়া ছড়া নাই থটের।
……………………………………………
কী হয়েছে কী,
মুক্তিযুদ্ধ যুদ্ধে আমরা
বিজয় পেয়েছি।
বনের হরিণ নাচো কেন,
দৌড়ে কেন চলো,
মুক্তিয়ুদ্ধে আজকে বিজয়
বিশ্বকে তা বলো।
নাছ কেনো লাফাও জলে
কি হয়েছে ভাই?
আজকে আমরা স্বাধিন হলাম
পায়ে শেকল নাই।
ফড়িং তোমার কী হয়েছে?
কী আনন্দে মাতো?
আমরা খুকী স্বাধিন হলাম
নেবে তো হাত পাতো।
নদী কেন ঢেউ এ বাজাও-
জয় বাংলার জয়,
সব হানাদার হেরে গেছে
নেই আর কোন ভয়।
ফুল কেন আজ গন্ধ ছড়াও
মনটা কেন ভালো,
স্বাধিনতার সূর্য এলো
এই দেখো তার আলো।
আলো, বাতাস, গাছের পাতা
সবাই কেনো হাসো।
আকাশে ওই কোন্ পাতাকা-
স্বাধিন হলাম য়ারা ।
মানুষ পাখি বনের প্রাণী
বৃক্ষ লতা যতো,
আজকে আমরা স্বাধিন হলাম
চিরকালের মতো।
……………………………………………
দশটি ছড়া
একটি ছড়া মিষ্টি ছড়া,
দুইটি ছড়া ইষ্টি ছড়া।
তনটি ছড় হাই থটের,
চারটি ছড়া ছড়া নাই থটের।
……………………………………………
ঘোড়াড্ডিম
ছিঃ কুত কুত কুত্তুর
নবাব আলীর পুত্তুর
নুতুন এসে ঢাকাতে
লাগলো গাড়ি হাঁকাতে।
গাড়ির তলে পড়লো কে
মরলো মানে - নিহত।
হই তো ঘোড়ার ঘোড়াড্ডিম
হাটটিমা টিম টিম, ম
হইতো ঘোড়াড্ডিিম।
……………………………………………
ফুলপাখি
বাগানে ফুল ফোটেনা আর
গায় না পাখি বনে,
ফুল ও পাখির অভাব বলেই
দস্সপনা মনে,
বাগানে ফুল ফোটে য়দি
বনে বনে পাখি।
তবেই দেখো আমি কেমন
শান্ত হয়ে থাকি।
দুষ্টুমী আর করবো না মা
ফুলপাখি দাও এনে,
আমি তোমার লক্ষি ছেলে
চলবো কথা মেনে।
……………………………………………
মানুষের জাত
মালু মিয়া
কালু মিয়া
দুই ভাই,
ঘটি বাটি
ভুঁই নাই।
সব হারা
তাই তারা
থাকে জেলে
জুতো খায়
গুতো খায়
খিদে পেলে ।
মালু মিয়া
মানুষে জাত
ছুটে আয়
উঠে আয়
তাহলেই
তাহলই ভাত।
……………………………………………
কানামাছি
কানামাছি ভোঁ ভোঁ
আমাকে না,ওকে ছোঁ,
ঐ ব্যাটা সত্য
ন্যয় নীতি মত্ত
তোর খেলা খেলে নে-
ওকে ধরে জেলে নে।
……………………………………………
দুইজন
কুক কুরুককু
হৈলো কি সব শুরুককু
মিথ্যো হাঁটে অষ্ট পায়,
সত্যি বুকে কষ্ট পায়।
মিথ্যে বলে সত্যিরে-
তোর নেইতো কোনোই
প্রতিপত্তি রে।
সত্যি বলে মিথ্যে রে, কিসের
পুলক চিত্তে রে,
তুই তো কালো-অন্ধকার,
তুই মোস্তক খোন্দকার।
……………………………………………
দুপুরে দুই পাখি
আজকে ছুটি, নেই ইসকুল
নিঝুম দুপুর বেলায,
বারান্দাতে ব্যস্ত খুকু
রান্না বাটা খেলায়।
গ্রীল গলে একটি চড়ুই
খুকির পাশেই নামে,
এক ফুরুতে ডাইনে আবার
ফের ফুরুতেই বামে।
……………………………………………
গনিত
১ কে বলে ২-
আয় রে কাছে তুই
৩ কে বলে ১
তোকে পেলে
৪ হচ্ছি দ্যাখ।
৪ করে কাছে
উঠবো আমি ৫ এ।
৫ কে ডেকে কয়
তোকে পেলে ৬ পেলে
৬ কে করি জয়।
৬ নিয় হই ৭
কিস্তি করি মাৎ।
৭ কে করে সাথে
যাচ্ছি এবার ৮এ।
৮টা এলেই হয়
তার মানে হই ৯।
৯ টা পেলেই বস্
এবার আমি ১০।
……………………………………………
ইশ্
জানলা দিয়ে জোসনা ঢোকে
খুকুর ঘুমের ঘরে,
জোসনা বুলোয় আলতো আদর
মুখটি খুকুর ধরে।
চাঁদপানা মুখ খুকু খুমায়-
জোসনা ঘাকে পাহারায়,
স্বপ্নে পেয়ে খেলার পুতুল
ঘুম ভাঙ্গতে তা হারায়।
মা পারেনি কিনে দিতে
মাটির হাতি -কুকুর,
স্বপ্ন দেখে স্বপ্ন ভেঙ্গে
বাড়ছে বয়স খুকুর।
……………………………………………
বাঁচার উপায় নাই
রাসায়নিক সারের প্রভাব
তরকারিতে আছে,
তেজস্কৃয়া ঠিক ঢুকেছে
ফল ফলাদীর গাছে।
নদীর মাছে খাচ্ছে মরা
বিলের মাছে রোগ-
খেয়ে এ'সব কেন আমি
ভুগবো শত ভোগ।
ডিম মাংস সবাই জানে
খুব গুরু খাদ্য,
খেলেই হবে পেটের পীড়া
পেটে গুড়গুড় বাদ্য।
দুধ মানে তো পানি পাউডার
বোকায় কিনে খাক,
আমীরা তো খুব বুঝি সুজি
দুধ খাওয় তাই থাক।
খেসারিতে ল্যথারিজম
মশুরে গ্যাসট্রিক
কেবল কলের পানি খাবো
তাতেও আর্সে নিক
সকল বন্ধ রেখে
শুধুই খাবো হাওয়া,
করলে বুকের আল্ট্রাসনো
সীসা যাবে পাওয়া।
তরকারি ফল মাছ মাংসে
ফরমরলিনের ভয়।
বলুন বন্ধু - এই ভাবে কি
জীবন যাপন হয়?
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801819515141
🔗 E-MAILL
molakatmagazine@gmail.com
No comments