বর্ণমালার ছড়া-যোগীন্দ্রনাথ সরকার
স্বর-বর্ণ
অ-অজগর আসছে তেড়ে
আ-আমটি আমি খাব পেড়ে
ই-ইঁদুরছানা ভয়ে মরে
ঈ-ঈগল পাখি পাছে ধরে
উ-উট চলেছে মুখটি তুলে
ঊ-[দীর্ঘ] ঊ-টি আছে ঝুলে
ঋ-ঋষি মশাই বসেন পূজায়
ঌ-ঌ-কার যেন ডিগবাজি খায়
এ-এক্কা গাড়ি খুব ছুটেছে
ঐ-ঐ দেখ ভাই চাঁদ উঠেছে
ও-ওল খেয়ো না ধরবে গলা
ঔ-ঔষধ খেতে মিছে বলা
অ-অজগর আসছে তেড়ে
আ-আমটি আমি খাব পেড়ে
ই-ইঁদুরছানা ভয়ে মরে
ঈ-ঈগল পাখি পাছে ধরে
উ-উট চলেছে মুখটি তুলে
ঊ-[দীর্ঘ] ঊ-টি আছে ঝুলে
ঋ-ঋষি মশাই বসেন পূজায়
ঌ-ঌ-কার যেন ডিগবাজি খায়
এ-এক্কা গাড়ি খুব ছুটেছে
ঐ-ঐ দেখ ভাই চাঁদ উঠেছে
ও-ওল খেয়ো না ধরবে গলা
ঔ-ঔষধ খেতে মিছে বলা
ব্যাঞ্জন-বর্ণ
ক-কাকাতুয়ার মাথায় ঝুঁটি
খ-খ্যাঁকশিয়ালি পালায় ছুটি
গ-গরু বাছুর দাড়িয়ে আছে
ঘ-ঘুঘুপাখি ডাকছে গাছে
ঙ-ঙ নৌকা মাঝি ব্যাঙ
চ-চিতা বাঘের সরু ঠ্যাং
ছ-ছাগলছানা লাফিয়ে চলে
জ-জাহাজ ভাসে সাগর জলে
ঝ–ঝাড়ু হাতে এল কানাই
ঞ-ঞ চড়ে নাচছে দুভাই
ট-টিয়া পাখির ঠোঁটটি লাল
ঠ-ঠাকুরদাদার শুকনো গাল
ড-ডুলি কাঁধে বেহারা যায়
ঢ-ঢুলিভায়া ঢোলক বাজায়
ণ-[মূর্ধন্য]ণ নাকের 'পরে
ত-তিমি আপন শিকার ধরে
থ-থালা ভরা আছে মিঠাই
দ-দোয়াত আছে কালি নাই
ধ-ধোপা কেমন কাপড় কাচে
ন-নাপিতভায়া দাড়ি চাঁচে
প-পাখির বাসা হাওয়ায় নড়ে
ফ-ফোয়ারা হতে জল পড়ে
ব-বুলবুলিটির মুখটি কালো
ভ-ভালুক জানে বাসতে ভালো
ম-ময়ূর নাচে পেখম ধরে
য-যাতা ঘোরে হাতের জোরে
র–রাজহাঁসটির গলা সরু
ল-লাঠির চোটে পালায় গরু
ব-বাঘের যত সাহস চোখে
শ-শকুন কাঁদে গরুর শোকে
ষ-ষাঁড় ছুটেছে পুকুরপাড়ে
স-সিংহ রাগে কেশর নাড়ে
হ-হাসি মুখটি দেখতে বেশ
ড়-ড়-এর দফা হলো শেষ
ঢ়-ঢ়-এর মাথা কামড়ে খায়
ৎ-[খণ্ড-ত]ৎ ঐ পুষির গায়
য়-য় ছিল তাই গেল বেঁচে
ং-[অনুস্বার] ং-টি হারিয়ে গেছে
ঃ-[বিসর্গ] ঃ-এর ভুঁড় পেট
ঁ-[চন্দ্রবিন্দু] ঁ-র মাথা হেঁট
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801819515141
🔗 E-MAILL
molakatmagazine@gmail.com
No comments