মার্চ ২০২২ : ক্যালেন্ডার
কবি মতিউর রহমান মল্লিক ১৯৫৬ সালের ১ মার্চ বাগেরহাট জেলার রায়পাড়ার বারুইপাড়া গ্রামের এক সাংস্কৃতিক ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মুন্সী কায়েম উদ্দিন মল্লিক আর মা আছিয়া খাতুন। গ্রামের পাঠশালা থেকে তার প্রাথমিক শিক্ষা শুরু। খুলনার মাদরাসা থেকে ফাযিল পরে বাগেরহাট পিসি কলেজ ও সর্বশেষ ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে বিশ্ববিদ্যালয় থেকে বিএ (সাবসিডিয়ারি) এবং এমএ ডিগ্রি লাভ করেন।
কর্মজীবনে কবি মতিউর রহমান মল্লিক সপ্তাহিক সোনার বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক, মাসিক কলম সাময়িকী সম্পাদক এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশ সংস্কৃতিকেন্দ্রের নির্বাহী পরিচালক ছিলেন।
মতিউর রহমান মল্লিক একাধারে ছড়া, কবিতা, প্রবন্ধ, গান লিখে বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য সংযোজন করেছেন। ১৯৭৮ সালে ঢাকায় সমমনা সাংস্কৃতিক কর্মীদের নিয়ে গড়ে তোলেন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠী। তিনি দীর্ঘদিন ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বিপরীত উচ্চারণের সভাপতির দায়িত্ব পালন করেন।
কবি মতিউর রহমান মল্লিক ছোট-বড় সবার কবি। তিনি সবার জন্য লিখেছেন। তার প্রকাশিত কবিতার বই: আবর্তিত তৃণলতা, অনবরত বৃক্ষের গান, নীষন্ন পাখির নীড়ে, চিত্রল প্রজাপতি, তোমার ভাষার তীক্ষ্ণ ছোরা, গানের বই: সুর-শিহরণ, যত গান গেয়েছি, ঝংকার, প্রাণের ভেতরে প্রাণ। ছড়ার বই: রঙিন মেঘের পালকি। গানের এ্যালবাম: প্রতীতি এক ও দুই। অনুবাদের বই: পাহাড়ি এক লড়াকু, মহানায়ক। এছাড়াও কবির অনেকগুলো পা-ুলিপি এখন অপ্রকাশিত রয়েছে।
মতিউর রহমান মল্লিক দীর্ঘ প্রায় দু’বছর ধরে কিডনিসহ নানা জটিল রোগে ভুগছিলেন। ২০১০ সালের মার্চ মাসে কিডনি প্রতিস্থাপনের জন্য তাকে ব্যাংকক নেয়া হয়। ২০১০ সালের ১১ আগস্ট বুধবার রাত পৌনে একটা সময় অর্থাৎ ১২ আগস্ট, পহেলা রমজান ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
আফসার নিজাম
সম্পাদক
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801819515141
🔗 E-MAILL
molakatmagazine@gmail.com
No comments