এপ্রিল ২০২২ : ক্যালেন্ডার

 
নাট্যকার আসকার ইবনে শাইখ

আসকার ইবনে শাইখ বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদক প্রাপ্ত নাট্যকার ও সাহিত্যিক আসকার ইবনে শাইখ। তার প্রকৃত নাম এম. ওবায়দুল্লাহ। তিনি গল্প লেখক, সংগঠক, অভিনেতা, ভাষাসৈনিক, গীতিকার, সাহিত্য সমালোচক, ইতিহাসবেত্তা ও শিক্ষাবিদ ছিলেন। আসকার ইবনে শাইখ ১৯২৫ সালের ১০ মোমেনশাহীর গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের মাইজহাটি গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪১ সালে মোমেনশাহী জিলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় অবতীর্ণ হন। এরপর আনন্দমোহন কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও স্নাতক পাশ করেন। স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ভাষা আন্দোলনের পথিকৃৎ সংগঠন তমদ্দুন মজলিসের সাথে জড়িত হন।

তিনি ১৯৬১সালে বাংলা একাডেমি পুরস্কার, ১৯৮৬ সালে একুশে পদক, ১৯৮৭ সালে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ পুরস্কার, ১৯৮৯ সালে টেনিশিনাস (টেলিভিশন নাট্যশিল্পী ও নাট্যকার) পুরস্কারে ভূষিত হন।

১৯৪৭ সালে ‘বিরোধ’ নাটক প্রকাশের মাধ্যমে নাট্যকার হিসাবে আসকার ইবনে শাইখের আত্মপ্রকাশ। তখন থেকে প্রকাশিত নাটক-নাটিকা, দেশাত্মবোধক গানের সম্পাদক-সঞ্চালনা, ইতিহাসের গল্প, ইতিহাস, অনুবাদ ও অন্যান্য প্রবন্ধে বইয়ের সংখ্যা ৯০এর বেশি। সামাজিক ঐতিহ্যভিত্তিক লোকনাট্য, গীতনাট্য অন্যান্য অপ্রকাশিত বইয়ের সংখ্যা ৩২। শাইখ পেশাগত জীবন শুরু করেন ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে অধ্যাপনার মাধ্যমে। পেশা অধ্যাপনা হলেও নাটকে তার আগ্রহ তাকে এদেশের আধুনিক নাট্যজগতের ভিত্তিভূমিটি তৈরি করতে সহায়তা করে। তিনি ছিলেন একাধারে নাট্যকার, নাট্য সংগঠন পরিচালক, নির্দেশক, ও অভিনেতা। মঞ্চ, রেডিও, টেলিভিশন, সিনেমা সব মাধ্যমেই তিনি কাজ করেছেন।
আসকার ইবনে শাইখ ২০০৯ সালের ১৮ মে ঢাকায় ইন্তেকাল করেন।

আফসার নিজাম
সম্পাদক 

⭐ FOR ANY HELP PLEASE JOIN


🔗 MY OTHERS CHANNELS

🔗 FOLLOW ME

🔗 MY WEBSITE

🔗 CALL ME
+8801819515141

🔗 E-MAILL
molakatmagazine@gmail.com

No comments

নির্বাচিত লেখা

আফসার নিজাম’র কবিতা

ছায়া ও অশ্বথ বিষয়ক খ-কবিতা এক/ক. সূর্য ডুবে গেলে কবরের ঘুমে যায় অশ্বথ ছায়া একচিলতে রোদের আশায় পরবাসী স্বামীর মতো অপেক্ষার প্রহর কাটায় প্রাচী...

Powered by Blogger.