মে ২০২২ : ক্যালেন্ডার

 কথাসাহিত্যিক শাহেদ আলী

শাহেদ আলী সাহিত্যিক, সাংবাদিক, ভাষাসৈনিক, ইসলামি চিন্তাবিদ, সংগঠক, সংস্কৃতিসেবী, রাজনীতিক অধ্যাপক শাহেদ আলী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাহমুদপুর গ্রামের ১৯২৫ সালের ২৪ মে জন্মগ্রহণ করেন। শাহেদ আলী সিলেটের এম.সি কলেজ থেকে ১৯৪৭ সালে স্নাতক ডিগ্রি ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম.এ ডিগ্রি লাভ করেন।

বগুড়া আজিজুল হক কলেজের অধ্যাপক হিসেবে ১৯৫১ সালে শাহেদ আলী তাঁর কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীকালে রংপুর কারমাইকেল কলেজ, চট্টগ্রাম সিটি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং ঢাকার আবুজর গিফারী কলেজে কর্মরত ছিলেন। ১৯৪৮ সালে তমুদ্দুন মজলিস গঠন করেন এবং এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পরবর্তীকালে এর সভাপতি হন। শাহেদ আলী সক্রিয়ভাবে ভাষা আন্দোলন এ অংশগ্রহণ করেন। তিনি ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক সভার সদস্য নির্বাচিত হন। ১৯৫৮ সাল পর্যন্ত তিনি আইন সভার সদস্য ছিলেন। ১৯৬০ সালে যখন ইসলামিক একাডেমী (ইসলামিক ফাউন্ডেশন) প্রতিষ্ঠিত হয়, তখন তিনি এর সচিব নিযুক্ত হন এবং অবশেষে অনুবাদ ও সংকলন বিভাগের পরিচালক হন।
শাহেদ আলী পঞ্চাশটিরও বেশি বই লিখেছেন, উপন্যাস হৃদয় নদী এবং ছয়টি গল্পগ্রন্থ জিবরাইলের ডানা, একই সমতলে, শা’নযর, অতীত রাতের কাহিনী, অমর কাহিনী এবং নতুন জমিদার। তবে ‘জিবরাইলের ডানা’ গল্পগ্রন্থের জন্য খ্যাতি অর্জন করেন।

শাহেদ আলী ছোটগল্পের জন্য ১৯৬৪ সালে বাংলা একাডেমি পুরস্কা, ভাষা আন্দোলন পদক ১৯৮১ সালে, একুশে পদক ১৯৮৯ সালে, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ পুরস্কার ১৯৮৬ সালে, কিশোরকণ্ঠ সাহিত্য পুরস্কার (মরণোত্তর ২০০৩), ফররুখ স্মৃতি পুরস্কার, জাসাস স্বর্ণপদক, তমদ্দুন মজলিস, মাতৃভাষা পদক (২০০০) এবং আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পুরস্কার পেয়েছেন। এই বরেণ্য কথাশিল্পী ২০০১ সালের ৬ নভেম্বর ইন্তেকাল করেন।

আফসার নিজাম
সম্পাদক 

⭐ FOR ANY HELP PLEASE JOIN


🔗 MY OTHERS CHANNELS

🔗 FOLLOW ME

🔗 MY WEBSITE

🔗 CALL ME
+8801819515141

🔗 E-MAILL
molakatmagazine@gmail.com

No comments

নির্বাচিত লেখা

আফসার নিজাম’র কবিতা

ছায়া ও অশ্বথ বিষয়ক খ-কবিতা এক/ক. সূর্য ডুবে গেলে কবরের ঘুমে যায় অশ্বথ ছায়া একচিলতে রোদের আশায় পরবাসী স্বামীর মতো অপেক্ষার প্রহর কাটায় প্রাচী...

Powered by Blogger.