জুন ২০২২ : ক্যালেন্ডার

ইতিহাসবেত্তা মোহাম্মদ আবদুল মান্নান

মোহাম্মদ আবদুল মান্নান ইতিহাসবিদ ও গবেষক। ৩০ জুন, ১৯৫২ সালে নারায়ণগঞ্জ জেলার, আড়াইহাজার থানার সত্যভান্দী গ্রামে জন্ম গ্রহণ করেন। মা মরহুমা জোবায়দা বেগম ও বাবা মরহুম আব্দুল মালেক-এর বড় সন্তান।

মোহাম্মদ আবদুল মান্নান বাজবী প্রাইমারী স্কুল থেকে পঞ্চম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা দেন। আড়াইহাজারের পাঁচগাঁও হাইস্কুল থেকে প্রবেশিকা পাশ করে তিনি ঢাকায় আসেন। তিনি হাবীবুল্লাহ বাহার কলেজ থেকে ইন্টার মিডিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

সাংবাদিকতা দিয়ে পেশা শুরু করেন। এরপর ১৯৮৩ সনে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করেন। ১৯৯০ সনে তিনি ব্যাংকের মূল স্রোতে চলে আসেন। একের পর এক পদোন্নতি পেয়ে তিনি ব্যাংকের সিইও এবং এমডি হিশেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন এবং লেখলেখিতে মনোনিবেশ করেন।

মোহাম্মদ আবদুল মান্নান-এর প্রকাশিত বইসমূহ ১. বাংলাদেশের পুলিশ, ২. ইসলামী গবেষণার নীতি ও পদ্ধতি, ৩. বাংলা ও বাংগালী : মুক্তি সংগ্রামের মূলধারা, ৪. আমাদের জাতিসত্তার বিকাশধারা, ৫. সৌদি শ্রমবাজারে বাংলাদেশী অভিবাসী : একটি সরেজমিন সমীক্ষা, ৬. এই আমার বাংলাদেশ, ৭. ইসলামী ব্যাংকিং পটভূমি ও পদ্ধতি, ৮. সোনার দেশ বাংলাদেশ, ৯. ইসলামী ব্যাংকব্যবস্থা, ১০. বাংলার মুসলিম জাগরণে দুই পথিকৃত : শাহ ওয়ালিউল্লাহ দেহলভী ও জামালউদ্দীন আফগানী, ১১. বঙ্গভঙ্গ থেকে বাংলাদেশ, ১২. গুলবাজ খাঁ’র হপ্তানামা, ১৩. কালো গেলাফ, ১৪. বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার গোড়ার কথা। প্রকাশিত পুস্তিকা : ১. ইদুল আযহা ও কুরবানীর শিক্ষা, ২. আবর্তিত ভাগ্যের নগরী ঢাকা মুর্শিদাবাদ কলকাতা, ৩. বঙ্গভঙ্গ ও আমাদের রাষ্ট্রসত্তা, ৪. আমাদের রাষ্ট্রসত্তার বিকাশধারা, ৫. তুর্কিস্থানে রুশদখল ও বাছমাচি বিদ্রোহ, ৬. সীইং বিগ পিকচার অ্যান্ড প্ল্যানিং ফর ফিউচার, ৭. কুরআনের আলোকে মু’মিনের অর্থনৈতিক জীবন : প্রেক্ষিত ইসলামী ব্যাংকিং, ৮. অর্থনৈতিক জীবনে তাকওয়া ও ইসলামী ব্যাংকিং, ৯. বাংলাদেশের ইসলামী ব্যাংকিং : সক্ষমতা ও সফলতার নিরিখে, ১০. মাকাসিদে শরীআর আলোকে ইসলামী ব্যাংকিং, ১১. Islamic Banking in the Light of Objectives of Shari’ah ১২. রোজা ও তাকওয়ার আলোকে মানবিক ব্যাংকিং। 

আফসার নিজাম
সম্পাদক

⭐ FOR ANY HELP PLEASE JOIN


🔗 MY OTHERS CHANNELS

🔗 FOLLOW ME

🔗 MY WEBSITE

🔗 CALL ME
+8801819515141

🔗 E-MAILL
molakatmagazine@gmail.com

No comments

নির্বাচিত লেখা

আফসার নিজাম’র কবিতা

ছায়া ও অশ্বথ বিষয়ক খ-কবিতা এক/ক. সূর্য ডুবে গেলে কবরের ঘুমে যায় অশ্বথ ছায়া একচিলতে রোদের আশায় পরবাসী স্বামীর মতো অপেক্ষার প্রহর কাটায় প্রাচী...

Powered by Blogger.