মোঃ আবুল হোসেন Md. Abul Hosen
মোঃ আবুল হোসেন Md. Abul Hosen কবি ও অনুগল্পকার। বাবা মোঃ বাবর আলী কৃষক এবং মা শিউলি আক্তার গৃহিণী। তিনি ১৯৯০ সালের ১ জানুয়ারি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার লাংগুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিন ভাই-বোনের মধ্যে তিনি প্রথম। শিক্ষাজীবনে তিনি দর্শন বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার লাংগুলিয়া গ্রামে বসবাস করছেন। পেশাগত জীবনে তিনি একজন ব্যবসায়ী। তাঁর রক্তের গ্রুপ ও-পজিটিভ। বই পড়া তাঁর অন্যতম শখ।
তিনি কবিতা ও অনুগল্প লেখেন। এখন পর্যন্ত তাঁর কোনো গ্রন্থ প্রকাশিত হয়নি। তিনি মুক্তাগাছা সাহিত্য সংসদের সঙ্গে যুক্ত রয়েছেন।
লেখকের সঙ্গে যোগাযোগ: ই-মেইল: abulhosenab@gmail.com, ফেসবুক: Abul Hosen

No comments