রিবন রায়হান Ribon Raihan
রিবন রায়হান Ribon Raihan কবি, ছড়াকার ও শিশুতোষ গল্পকার। বাবা এম. জামান এবং মা মাজেদা জামান। তিনি ১৯৭৩ সালের ৬ সেপ্টেম্বর মাগুরার পারনান্দুয়ালীতে অবস্থিত কবি কুটীরে জন্মগ্রহণ করেন। চার ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়। শিক্ষাজীবনে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এমএ ডিগ্রি অর্জন করেন।
স্ত্রী সুরাইয়া রায়হান ও একমাত্র পুত্র রিতাজ আলমকে নিয়ে তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। তাঁর বর্তমান ঠিকানা হোপ গার্ডেনস, ১৬-১৮ ফার্গুসন এভিনিউ, ওয়ালি পার্ক, এনএসডব্লিউ, সিডনি, অস্ট্রেলিয়া ২১৯৫। পেশাগত জীবনে তিনি সরকারি চাকরির সঙ্গে যুক্ত। তাঁর রক্তের গ্রুপ ও-পজিটিভ।
তিনি ছড়া ও শিশুতোষ গল্প লেখেন। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে বর্ষা মানেই মেঘের খেলা (ছড়াগ্রন্থ, কলপদূত প্রকাশনী, ২০০২), চৌদ্দটি কোরিয়ান গল্প (গল্পগ্রন্থ, র্যামন পাবলিশার্স, ২০০৪), রাতদুপুরে তালপুকুরে (ছড়াগ্রন্থ, মিয়াজী পাবলিকেশনস, ২০০৫) এবং রিবনের ছড়ার গাড়ি (ছড়াগ্রন্থ, বাবুই প্রকাশনী, ২০২১)।
সাহিত্য ও গণমাধ্যমের সঙ্গে তাঁর সম্পৃক্ততা দীর্ঘদিনের। তিনি অধুনালুপ্ত পাক্ষিক প্রিয়মুখ পত্রিকার সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রতিদিনের অনুষ্ঠান শুভেচ্ছা নিন একটানা পাঁচ বছর গ্রন্থনা করেছেন। পরবর্তীতে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের প্রতিদিনের অনুষ্ঠান বাংলাদেশের হৃদয় হতে গ্রন্থনার দায়িত্বও পালন করেন। এ ছাড়া তিনি ঢাকার একসময়ের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা ইউনিট্রেন্ড লিমিটেডে কপিরাইটার হিসেবে কাজ করেছেন। ২০০৭ সালের শেষ দিকে পড়াশোনার জন্য অস্ট্রেলিয়া পাড়ি জমান এবং বর্তমানে সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন।

No comments